Logo

এমআরএফ গ্রুপ-আরএমজি টাইমস কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

RMG Times
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
  • শেয়ার করুন

আবীর দে, নিজস্ব প্রতিবেদক : এমআরএফ গ্রুপ-আরএমজি টাইমস অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ হয়েছে। রাজধানীর উত্তরাস্থ দি আরএমজি টাইমসের কর্পোরেট অফিসে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 কুইজ প্রতিযোগিতায় মোট ২৪৫ জন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে সঠিক উত্তর দিয়েছে ৮৯ জন। পরে সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে লটারী’র এর মাধ্যমে ২০ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। 

লটারীর মাধ্যমে বিজয়ী নির্বাচন করে আরএমজি টাইমসের সম্পাদক আব্দুল আলিম এর কনিষ্ঠ কন্যা আরিশা জাহান বিনতে আলিম।

র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার সময় উপস্থিত ছিলেন দি আরএমজি টাইমসের সম্পাদক ও প্রকাশক আব্দুল আলিম, গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সিস্টেম (জিএসসিএস) এর কর্ণধার আব্দুল মোত্তালেব, এমআরএফ গ্রুপের চেয়ারম্যান রাশেদ জামান, প্রফেসিয়েন্ট কমপ্লায়েন্স সার্ভিসেস (পিসিএস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসমত আলী ও আরএমজি টাইমসের কর্মকর্তাবৃন্দ। 

বিজয়ীদের মধ্যে প্রথম পুরুস্কার (ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকেট) পেয়েছেন বিবি ক্লোথিং লিমিটেড এর সিএসআর ম্যানেজার সালাহ উদ্দিন, জেএমএস গার্মেন্টস লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফ মোহাম্মদ মাইনুল হাসান দ্বিতীয় পুরুস্কার (হোটেল হাই গার্ডেনে একজন সঙ্গীসহ একরাত যাপন+ডিনার) এবং তৃতীয় পুরুস্কার (ঢাকার ফাইভ স্টার হোটেলে একজন সঙ্গীসহ নৈশভোজ) জিতেছেন নীট প্লাস লিমিটেড এর সহকারী ম্যানেজার (এইচআর , কমপ্লায়েন্স)। 

আগামীকাল ২৮ ফেব্রুয়ারী ২০১৭ আরএমজি টাইমসের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। 

উল্লেখ্য যে, পোশাক শিল্প নির্ভর বাংলাদেশের জনপ্রিয় অনলাইন সংবাদপত্র দি আরএমজি টাইমসের প্রথম বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এমআরএফ গ্রুপ-আরএমজি টাইমস অনলাইন কুইজ প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সিস্টেম (জিএসসিএস), এমআরএফ গ্রুপ, প্রফিসিয়েন্ট কমপ্লায়েন্স সার্ভিসেস, এসএমএস এলায়েন্স ও ওয়ালটন।