Logo

এসএমএস ইনক. এর আয়োজনে পোশাক শিল্প পেশাজীবিদের প্রাণবন্ত মিলনমেলা

RMG Times
রবিবার, মে ১৯, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ও থার্ড পার্টি অডিট ও প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর আয়োজনে ‘পোশাক শিল্প পেশাজীবিদের মিলনমেলা ও ইফতার ২০১৯’ আজ (১৮ মে)  উত্তরায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন পোশাক শিল্প কারখানার মালিক, উচ্চ পদস্থ কর্মকর্তা, দেশি-বিদেশী এনজিও কর্মকর্তা, পরিদর্শন কোম্পানীর পরিদর্শক, পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধানসহ প্রায় দুইশত পেশাজীবি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকলের প্রাণবন্ত অংশগ্রহণ মিলনমেলা যেনো পূর্ণতা পায়। কুশল বিনিময়, মত বিনিময় আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব আনন্দ।

সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে- বিজ কেয়ার এর সিইও মি. মহিউদ্দিন বাবর,  বিশিষ্ট কমপ্লায়েন্স ব্যক্তিত্ব WRAP বাংলাদেশ এর সাবেক ডিরেক্টর মি. খাজা সাইফুল্লাহ, বিজিএমইএ এর এডিশনাল সেক্রেটারী ও বিশিষ্ট আইন বিশারদ মি. রফিকুল ইসলাম, প্রখ্যাত শ্রম আইন বিশষেজ্ঞ মি. জাফরুল হাসান শরীফ, পোশাক শিল্প পেশাজীবিদের সংগঠন বাপস এর সভাপতি মেজর মিজানুর রহমান, বিশার্পের সভাপতি নুরে এ খানসহ বিভিন্ন ব্র্যান্ড, এনজিও, ডেপলভমেন্ট প্রতিষ্ঠান ও পোশাক শিল্প কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর সিইও মি. আব্দুল আলিম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের কমপ্লায়েন্স পেশাজীবিরা মেধায় যোগ্যতায় অনেক এগিয়ে গিয়েছে। এখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স বিভাগের প্রধান বাংলাদেশী, ইউরোপিয়ান বায়াদের সংগঠন এমফুরির বাংলাদেশ প্রধান একজন বাংলাদেশি, কমপ্লায়েন্স এর অন্যতম প্লাটফর্ম সেডেক্স এর দুইজন ডিরেক্টর বাংলাদেশি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড, বায়িং হাউস, এনজিওসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশীরা উচ্চ শিখরে জায়গা করে নিয়েছেন। এই সফলতা আমাদের আরো এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগায়। আশা নয় প্রত্যাশা, একদিন কমপ্লায়েন্সের মতো পোশাক শিল্পের সকল বিভাগে সর্বোচ্চ পদে বাংলাদেশী পেশাজীবিরাই তাদের স্থান দখল করে নিবে।