Logo

জিএমএইচএসিপি’র মনোমুগ্ধকর মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানে সরব ড্রীম ওয়ার্ল্ড পার্ক

RMG Times
রবিবার, ফেব্রুয়ারি ১০, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: “সবাই একই উদ্দেশ্যে” এ লক্ষ্যকে সামনে রেখে দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলার (ময়মনসিংহ, টাঙ্গাইল, জাামলপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা) মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন ‘বৃহত্তর ময়মনসিংহের মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবি’ (Greater Mymensingh HR,Admin, Compliance Professionals- GMHACP) এর প্রথম মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানে সরব হয়ে উঠলো ভালুকাস্থ ড্রীম ওয়ার্ল্ড পার্ক।গত ৮ই ফেব্রুয়ারি ২০১৯ (শুক্রবার ) দিনব্যাপি চলে এই অভিষেক অনুষ্ঠান। 

উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন কমিটির নতুন সদস্য ও আমন্ত্রিত অতিথীগনসহ প্রায় দেড় শতাধিক লোক। ব্যাতিক্রমধর্মী এই সংগঠনের নানাধরনের আয়োজনে পূর্ণ ছিল সারাটাদিন। নিজস্ব সদস্য শিল্পীদের অংশগ্রহনে মনমাতানো নাচ, গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা, কৌতুক ইত্যাদিতে মুখর হয়েছিল দিনের প্রতিটা মুহূর্ত।

প্রথম মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠানটি  উদ্ভোধন করেন পলমল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ ফারুক হোসেন তালুকদার।

অনুষ্ঠানের এক পর্যায়ে  র‌্যাফেল ড্রতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের আহবায়ক ও এপেক্স হোল্ডিংস লিমিটেড এর মহা-ব্যবস্থাপক জনাব শাহ মোঃ জেকরুল ইসলাম সুজন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।