সাহাব উদ্দিন: কুষ্টিয়া জেলার ফিলিপ নগর ইউনিয়নের যেসমস্ত কর্মকর্তা পোশাক খাতে নিয়োজিত তাদের সমন্বয়ে গঠিত ‘ফিলিপ নগর আরএমজি ফোরাম’ এর উদ্যোগে ইউনিয়নের শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে সহযোগীতামূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের লক্ষ্যে গতকাল বিকেলে ঢাকাস্থ হাতিরঝিলে প্রথমবারের মতো এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন,কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরাসহ এলাকার সিংহ ভাগ মানুষ পোশাক খাতে চাকুরীরত তাই আমরা নিজেদের মদ্ধে যোগাযোগ স্থাপনের মাধ্যমে এলাকার বহু যুবকের এ খাতে চাকুরীর ব্যবস্থা করে দিতে পারি।

আলোচকগণ আরএমজি সেক্টরের সম্ভবনা ,চ্যালেঞ্জ ও প্রস্তাবিত নতুন গেজেট অর্থ্যাৎ চাকুরীর বাজারে আরএমজি সেক্টরের ভুমিকা নিয়ে আলোচনা করেন। দিকনির্দেশনা মুলক মুল্যবান আলোচনা করেন নোমান গ্রুপের এডমিন ম্যানেজার মোঃ কাজল সরকার, রাবাগ গ্রুপের ডেপুটি কর্মাশিয়াল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান খোকন, মাইক্রো ফাইবার গ্রুপের প্রোডাকশন এজিএম খায়রুল বাশার রতন, স্ট্যার্ন্ডাড গ্রুপের কমপ্লায়েন্স ম্যানেজার জনাব মনিরুজ্জামান, মুরানো টেক্স এর মানবসম্পদ,প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগীয় প্রধান মোঃসাহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সমাপণী বক্তব্যে জনাব খায়রুল বাশার রতন বলেন, ইতিপূর্বেও আমরা বহু যুবকের বিভিন্ন স্থানে চাকুরীর ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে । আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বেকার জনগোষ্ঠীর কর্মের ব্যবস্থার মধ্যে দিয়ে বেকার মুক্ত ইউনিয়ন গড়ার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
মতামত লিখুন :