Logo

এইচসিএসবি’র ফ্যামিলি ডে অনুষ্ঠিত

RMG Times
শনিবার, মার্চ ৩, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পোশাক শিল্পে কর্মরত পেশাজীবিদের সংগঠন এইচআর এন্ড কমপ্লায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) ফ্যামিলি ডে গত শুক্রবার (০২ মার্চ ২০১৮) ঢাকার অদুরে সাভারের জিরাবো এলাকায় অবস্থিত রাজ পার্ক এন্ড পিকনিকে স্পটে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে সংগঠনটির সকল নিবন্ধিত সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। 

 

এইচসিএসবি’র প্রতিষ্ঠাতা সদস্য মি. সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কমপ্লায়েন্স ব্যক্তিত্ব মি. খাজা সাইফুল্লাহ, আরএমজি টাইমসের সম্পাদক মি. আব্দুল আলিম, সংগঠনের প্রধান উপদেষ্টা কবীর আহমেদ লিনজু ও উপদেষ্টা মি. শাহেদুজ্জামান। 

সারাদিন ব্যাপী উৎসবমূখর নানা আয়োজনের মধ্যে ছিলো সকালের নাস্তা, দুপুরের খাবার, পিঠা উৎসব, শিশুদের খেলাধুলা, উপহার বিতরণ, লটারী ও মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ফ্যামিলি ডে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এইচসিএসবি’র এই আয়োজনের প্রশংসা করেন এবং আগামী দিনের চলার পথেও সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মি. এম. মাহবুব আলম, মি. আনোয়ার সাদাত, মি. রাকিবুল ইসলাম ও মিস নিহার সুলতানা।  অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন অত্র সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মি.এম. মাহবুব আলম, মি. আনোয়ার সাদাত, মি. ইমরানুল ইসলাম ও জনাব লোকমান হোসেন লাবলু।