ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক শিল্প নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয় সাংবাদিককে ‘জার্নালিজম ফেলোশিপ-২০১৭’ দিয়েছে তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ও ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। এবার তাদের আমেরিকায় শিক্ষা সফরে নেওয়া হতে পারে বলে জানান বিজিএমইএ।
সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে নুরুল কাদের অডিটোরিয়ামে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগের দুই বার ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের এরই মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডে শিক্ষা সফরে নেওয়া হয়েছিল জানিয়ে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, এবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।
‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৭’ অ্যাওয়ার্ড পাওয়া সংবাদকর্মীরা হলেন- একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাবেরী মৈত্রেয়, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব, ডেইলি সানের স্টাফ করেসপেন্ডেন্ট জসিম উদ্দিন, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম চৌধুরী, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল তুষার ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ হাসানুল আলম শাওন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. নিজামুদ্দিন আহমেদ এবং বিজিএমইএ বিইউএফটি জার্নালিজম ফেলেশিপের তিনজন মেন্টর, একুশে টিভির সিইও এবং প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
মতামত লিখুন :