নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন তৈরী পোশাক কারখানায় কর্মরত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পেশাজীবিদের সংগঠন ‘ফিলিপনগর আরএমজি ফোরাম’ এর উদ্যোগে তৃতীয় মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর উত্তরার একটি হোটেলে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ থেকে আগত প্রায় ৪০ জন পোশাক শিল্প পেশাজীবি এতে উপস্থিত ছিলেন।
শুরুতে, মুরানো টেক্স’র মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান এবং উক্ত মতবিনিময় সভার আহবায়ক ও সঞ্চালক মোঃ সাহাব উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, আমাদের এলাকার যারা বেকারত্বে ভুগছে কিন্তু স্বপ্ন আছে ভালো কিছু করার তাদের চাকুরির ব্যবস্থা করাই হবে আমাদের সংগঠনের প্রথম টার্গেট। আজকে প্রোগ্রামে আজ যারা উপস্থিত আছি, প্রত্যেকে যদি একজন বেকারের দায়িত্ব গ্রহন করি সেই বেকার ছেলেটি চাকুরী পেয়ে তার পরিবারের কমপক্ষে চার জনের দায়িত্ব গ্রহন করবে । এভাবেই হবে আমাদের বেকার মুক্ত ইউনিয়ন।

অনুষ্ঠানে শুভেচ্ছা ও বিভিন্ন দিকনির্দেশনা মুলকবক্তব্য রাখেন ফিলিপনগর আরএমজি ফোরামের উপদেষ্টা এবা গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এম.এ জলিল বলেন, যে কোন কাজ করতে হলে অবশ্যই সততার সাথে করতে হবে। আমাদের স্ব-অবস্থান থেকে এলাকার মানুষের জীবনমান পরিবর্তন করা তথা বেকারদের চাকুরীর ব্যবস্থা গ্রহন করার জন্য যা যা করনীয় আমরা সেটা করবো।
ফিলিপনগর আরএমজি ফোরামের সভাপতি ও মন্ডল গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব রোকনুজ্জামান তুহিন বলেন, চাকুরী প্রত্যাশীদের চাকুরীর প্রয়োজনীতা বুঝে চাকুরীর ব্যবস্থা গ্রহন করা হবে।
পরিশেষে ফিলিপনগর আরএমজি ফোরামের উপদেষ্টা জনাব এম.এ জলিল উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
মতামত লিখুন :