Logo

চৈতী গ্রুপে ২ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

RMG Times
বৃহস্পতিবার, মে ২, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: চৈতী গ্রুপ গার্মেন্টস ডিভিশন-১ ও ঢাকা আই কেয়ার হসপিটাল, উত্তরা এর যৌথ উদ্যোগে সমাজ সেবার উদ্দেশ্যে চৈতী গ্রুপের কর্মরত সকল শ্রমিক- কর্মচারী ও তাদের পরিবার বর্গের জন্য বিনা মূল্যে অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা, ঔষধ ও চশমা ( প্রযোজ্য ক্ষেত্রে) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো। গত ২৮/০৪/২০১৯ ও ৩০/০৪/২০১৯, ২ দিন ব্যাপি এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত সেবামূলক কার্যক্রমে প্রায় ৫ শতাধিক শ্রমিক- কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চক্ষু পরিক্ষা করান। উক্ত চক্ষু পরীক্ষার কাজ সম্পাদন করেন ঢাকা আই কেয়ার হসপিটাল এর পক্ষ‌্য থেকে ডাঃ শাহ মোহাম্মাদ সায়েম ।

ঢাকা আই কেয়ার হাসপাতাল এর ডিপুটি জেনারেল ম্যানেজার এ.কে. এম মাহমুদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন এবং সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ ইকবাল হোসেন ( সিনিয়র এক্সিকিউটিভ- মার্কেটিং) সহ আরো অনেকে।

অপরদিকে চৈতী গ্রুপের পক্ষ্যে উক্ত আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব মোঃ শাহ- আলম ( জি.এম- প্রোডাকশন), জনাব মোঃ আলমগীর কবির (এজিএম-এইচআর, অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স) , জনাব মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন), মোছাঃ বেলী খাতুন, উপ- ব্যবস্থাপক ( এইচআর এন্ড কমপ্লায়েন্স), মোঃ সোহেল রানা প্রমুখ।

আয়োজনের এক পর্যায়ে, জনাব মোঃ শাহ- আলম ও জনাব মোঃ আলমগীর কবির ঢাকা আই কেয়ার হসপিটাল এর পরিচালনা পরিষদকে এই সেবামূলক কার্যকলাপ পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান । সেই সাথে চৈতী গ্রুপের মতো সকল শিল্প প্রতিষ্ঠানকে সমাজসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ইতোপূর্বে চৈতী গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিকবার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অসামান্য ভূমিকা রেখেছে এবং ভবিষৎ  এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে।