Logo

গোল্ডেনপেনি’র সাপ্লায়ার কর্মশালায় সাসটেইনেবল কমপ্লায়েন্স চর্চায় গুরুত্বারোপ

RMG Times
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮
  • শেয়ার করুন

ওয়াসিম মিয়া, নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক শিল্পকে আজকের প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে হলে কারখানাগুলোতে সাসটেইনেবল কমপ্লায়েন্স চর্চার বিকল্প নেই। তাই পোশাক খাত সংশ্লিষ্ট সকলকে একসাথে শ্রমিকদের স্বাস্থ্য, সুরক্ষার কথা চিন্তা করে স্বচ্ছতা ও জবাবদিহীতা বজায় রেখে কাজ করতে হবে। আজ রাজধানীস্থ সেক্টর সেভেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জার্মান ভিত্তিক বিখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান গোল্ডেনপেনি (G. Gueldenpfennig GmbH) এর ব্যানারে ’গোল্ডেনপেনি সাপ্লায়ার ওয়ার্কশপ ২০১৮’ এ বক্তারা এসব কথা বলেন।

ক্রেতা প্রতিষ্ঠানটির কর্পোরেট রেসপন্সিবিলিটি বিভাগ এই দিনব্যাপি কর্মশালাটির আয়োজন করে। গোল্ডেনপেনি’র সাপ্লাই চেইনের অন্তর্ভূক্ত দেশের স্বনামধন্য ৪৮ টি তৈরি পোশাক কারখানা থেকে আগত শতাধিক কমপ্লায়েন্স পেশাজীবী এতে অংশগ্রহণ করেন।

[metaslider id=”10270″]

কর্মশালাটি পরিচালনা করেন গোল্ডেনপেনি এর বাংলাদেশ অঞ্চলের কমপ্লায়েন্স ম্যানেজার মি. নাজমুল হাসান। তিনি ও তাঁর টীমের সদস্যরা ইউরোপিয়ান ক্রেতাজোট প্রতিষ্ঠান এমফুরি’র (Amfori) এর কোড অব কনডাক্ট এমফুরি বিএসসিআই (amfori BSCI) আচরণ বিধির আলোকে বিভিন্ন ধারাসমূহ নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরসহ ব্যাখ্যা প্রদান করেন। এসময় পোশাক শিল্পের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানীর লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোকপাত করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গোল্ডেনপেনি এর বৈশ্বিক গ্লোবাল কমপ্লায়েন্স ম্যানেজার মি. মাইকেল রেইম, এমফুরি বিএসসিআই এর বাংলাদেশ প্রধান মি. সাইফুল মিল্লাত, গোল্ডেনপেনি’র কমপ্লায়েন্স ম্যানেজার মি. সেবাষ্টিয়ান বনফার্ট, চীনস্থ গোল্ডেনপেনি’র দলনেতা মিসেস শ্যাডো লীও, মায়ানমারের গোল্ডেনপেনি এর দলনেতা মি. হ্যাং বিং, আলডি সুড বাংলাদেশের কর্পোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার মি. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।