Logo

উত্তরায় সড়ক অবরোধ তুলে নিল পোশাক শ্রমিকরা

RMG Times
রবিবার, জানুয়ারি ৬, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর উত্তরার সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।রোববার (৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি সড়কে পোশাক শ্রমিকরা অবস্থান নেন। মালিকপক্ষ আশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে দুপুর পৌনে ২টায় তারা সড়ক থেকে সরে যান।

গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে সরকারি মূল্য কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেয়া হবে আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় পোশাক শ্রমিকরা।

এর আগে রোববার সকাল ৯টার পর থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। রাস্তায় নেমে আসে উত্তরায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস এর শতশত কর্মীরা।

অবরোধের ফলে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রথম দিকে আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করতে পারলেও পরে শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল একেবারেই অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় অবরুদ্ধ সড়কে সবাইকে পায়ে হেঁটে চলাচল করতে হয়।