নিজস্ব প্রতিনিধি: সেডেক্স সাপ্লায়ার ‘বি’ মেম্বার ডিরেক্টর নির্বাচনে বোর্ড মেম্বার ডিরেক্টর পদে নির্বাচীত হয়েছেন স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড এর মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী।
গতকাল সেডেক্স বোর্ড এবারের নির্বাচনের ফলাফল প্রকাশ করে তাতে উক্ত পদে বাংলাদেশ থেকে ৬ জন প্রার্থীসহ মোট ১২ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনলাইন ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে কামরুজ্জামান চৌধুরী সবচেয়ে বেশি ভোটে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হলেন।

আরএমজি টাইমসকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যারা আমাকে অত্যন্ত আস্থার সাথে ভোট দিয়ে আজকে এই সম্মানের জায়গায় স্থান করে দিয়েছেন তাদের সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেক বড় গৌরবের ব্যাপার। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও সেডেক্স এর পৃষ্ঠপোষকতায় একটি স্বচ্ছ সাপ্লাই চেইন আনয়নে সর্বদা কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করছি।
মতামত লিখুন :