Logo

চট্টগ্রামে এইচআরসিএপিএ’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

RMG Times
সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামস্থ পোশাক শিল্পে একমাত্র মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন হিউম্যান রিসোর্স, কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডমিন প্রফেসনালস অ্যাসোসিয়েসন (এইচআরসিএপিএ) কর্তৃক মাসিক সাধারণ সভা গত ১৩ সেপ্টেম্বর’ ১৯ (শুক্রবার) নগরীর আগ্রাবাদস্থ দি ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সভাপতি জনাব কাসসাফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আলতাফ হোসেন শিপন এর পরিচালনায়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব উসমান গনি মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য- জনাব এ.বি.এম আরমান হোসেন বাবু, জনাব নাজির আহমেদ মিটু, জনাব মোঃ নাজমুল হাসান ও জনাব মোঃ আবদুর রহমান সোহাগ।

সভায় আগামী দিনের বিভিন্ন বিষয়ের কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনাসহ সময়োপযোগী বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যা আগামীতে সংগঠন  এবং সংশি্লষ্ট পেশাজীবীদের উন্নয়নে যুগান্তকারী ভুমিকা পালন করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব সাইদুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জনাব শরিফ উল্লাহ, সহঃ সাগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান, সহঃ আই সি টি সম্পাদক জনাব রঞ্জিত কুমার কুরী, সিনিয়র সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সদস্য শামমী আক্তার , হ্যাপি বড়ুয়া, তাহরিনা আক্তার, জোসেফ এন্ড্রু ইউগিনি, জাফর সিদ্দিক প্রমূখ।