নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামস্থ একমাত্র মানব সম্পদ পেশাজীবীদের সংগঠন ‘হিউম্যান রিসোর্স, কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডমিন প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এইচআরসিএপিএ)’ কর্তৃক মাসিক সাধারন সভা গতকাল ০৭ নভেম্বর ২০১৯ (বৃহস্পতিবার) নগরীর আগ্রাবাদস্থ “সেফ টুডে রেস্টুরেন্টে” অনুষ্ঠিত হয়।
কার্য নির্বাহী কমিটির সভাপতি জনাব কাসসাফুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মীর আলতাফ হোসেন শিপন এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব ওসমান গনি মজুমদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য জনাব এ.বি.এম আরমান হোসেন বাবু, জনাব নাজির আহমেদ মিটু, জনাব মোঃ নাজমুল হাসান ও জনাব মোঃ আবদুর রহমান সোহাগ।

সভায় বিগত এবং আগামী দিনের বিভিন্ন বিষয়ের কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সফল আলোচনাসহ সময় উপযোগী বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যা আগামীতে এইচআরসিএপিএ এবং মানব সম্পদ পেশাজীবীদের উন্নয়নে যুগান্তকারী ভুমিকা পালন করবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সি: সহ সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব ই এ এম শরিফ উল্লাহ, সহঃ সাগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান, যুগ্নঃ সম্পাদক এ এস এম মাহমুদুল হক, আই সি টি সম্পাদক ওমর ফারুক, সহঃ আই সি টি সম্পাদক জনাব রঞ্জিত চন্দ্র কুরী, প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, সহঃ প্রচার সম্পাদক রাজিয়া সুলতানা, সদস্য জনাব জাফর সিদ্দিকী, মিস হ্যাপি বড়ুয়া ও জনাব জোসেফ এন্ড্রু ইউগিনি প্রমূখ।















মতামত লিখুন :