নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোশাক শিল্প নির্ভর অনলাইন সংবাদপত্র “দি আরএমজি টাইমস” পরিবারের উদ্যোগে প্রায় ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) কালিহাতী উপজেলার চরআফজালপুর, আলীপুর, শ্যামশৈল, জিদহ, বেলটিয়াসহ বিভিন্ন চরাঞ্চলে বানভাসী পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার ও খাবার স্যালাইনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
[metaslider id=2505]
বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দি আরএমজি টাইমস এর সম্পাদক ও প্রকাশক আবদুল আলিম।
এসময় অন্যান্যদের মাঝে কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, সাপ্তাহিক যুগধারার প্রকাশক ও সম্পাদক হাবীবুর রহমান সরকার, কালিহাতী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মৃদুল চৌধুরী, আফজালপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা সন্দেশ শেখ, ইউপি মেম্বার আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দি আরএমজি টাইমসের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে টাঙ্গাইলের অন্যতম সমাজ সেবামূলক সামাজিক সংগঠন আলোকিত কালিহাতী।















মতামত লিখুন :