ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স এর নির্বাহী পরিষদ সভা গতকাল ২৮ জুন ২০২০ (রবিবার) অনলাইন সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রয়াত বিল্স উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল মুকিত খান, বিল্স ভাইস চেয়ারম্যান আলহাজ শুক্কুর মাহমুদ, যুগ্ম মহাসচিব মোঃ জাফরুল হাসান, এবং বিল্স এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর মোঃ হাফিজুল হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এসময় কোভিড-১৯ আক্রান্ত হয়ে শ্রমিক সহ যে সকল মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ করা হয়। এছাড়া সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান, আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য করোনা মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিল্স চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিল্স ভাইস চেয়ারম্যান শিরীন আখতার, এমপি, আনোয়ার হোসেন এবং আমিরুল হক আমিন, মহাসচিব নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান সহ নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ।
মতামত লিখুন :