Logo

চট্টগ্রাম ইপিজেডে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

RMG Times
বুধবার, এপ্রিল ১৫, ২০২০
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বেতন ভাতা পরিশোধের দাবিতে ইপিজেডের পদ্মা ওয়্যারস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ফ্রি পোর্ট-ইপিজেড এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শ্রমিক কল্যাণ সমিতির সদস্য মো. ওবাইদুল ইসলাম জানান, সরকার ১৬ তারিখের মধ্যে সম্পূর্ণ বেতন পরিশোধ করতে বললেও এখনও পরিশোধ করেননি। মালিক পক্ষ বলছে ১৯ তারিখের পর বেতন ভাতা পরিশোধের চিন্তা ভাবনা করবে। এ নিয়ে বেপজা থেকেও কোন কিছু বলা হচ্ছে না। আমাদেরকে পুলিশ মেরে বের করে দিয়েছে। কোন ভাবে মালিকপক্ষ শ্রমিক নেতাদের সাথে কথা বলছে না। শুধু বলছে আমাদের যখন টাকা হবে আমরা তখন বেতন ভাতা পরিশোধ করবো।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদাবলেন, শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছিল। মালিক পক্ষ ১৮ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়