নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার গৃহিত এসমস্ত পদক্ষেপের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ। সারা দেশে লকডাউনের ফলে কাজে যেতে পারছেনা কেউ। এ অবস্থায় সবচেয়ে করুন পরিস্থিতির সম্মুখিন হচ্ছে ‘দিন এনে দিন খাওয়া’ মানুষগুলো। করোনার থাবায় তাদের চুলোয় আগুন না জলার উপক্রম। প্রয়োজনের সময় তাদের পাশে এসে দাড়িয়েছে দেশের তৈরি পোশাক খাতের মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত পেশাজীবিদের সংগঠন সিমস বাংলাদেশ। তাদের উদ্যোগে ৭৫ টি দরিদ্র, প্রতিবন্ধী ও খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয় যাতে ছিল চাল, ডাল, আলু, তেল, পিয়াজ ও সাবান।

সাসটেইন্যাবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব আব্দুল আলিম ও ই-টেক্স সলুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব রাসেল পার্ভেজ এসময় উপস্থিত ছিলেন।
সিমস বাংলাদেশ এর পক্ষে মো: ইসমাইল হোসেন বলেন, বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই ভয়াল পরিস্থিতিতে সারাবিশ্বেই খুব খারাপ অবস্থা বিরাজ করছে। এই মুহুর্তে এসব মানুষদের পাশে দাড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। নিজ নিজ সামর্থানুসারে আসুন এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই এগিয়ে আসি।
তিনি এসময় যারা আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন, পরামর্শ দিয়েছেন, পরিশ্রম করেছেন, সরাসরি বিতরণ কাজে অংশ নিয়েছেন এবং সর্বোপরি সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সবশেষে, দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতেও এগিয়ে আসার এবং এ ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।
মতামত লিখুন :