Logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক বিজিএমইএ ও ইন্টারটেক কর্মকর্তা এমদাদ হক

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজিএমইএ এবং ইন্টারটেক বাংলাদেশ এর সাবেক কর্মকর্তা পোশাক শিল্প খাতের সুপরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিত্ব এমদাদ-উল-হক। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীঊন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত এগারটার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় নিজে গাড়ী চালাচ্ছিলেন এসময় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পতিত হয়। এসময় গাড়িতে থাকা মোট ৪ জন যাত্রীর ৩ জন বের হয়ে আসতে পারলেও, এমদাদুল হক আর বের হতে পারেন নি। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এমদাদ-উল-হকের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকার পিটিআই মোড়ে। বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ভাই, ৩ বোনসহ অসংখ্য শুভানুদ্ধায়ী রেখে গেছেন।