নিজস্ব প্রতিনিধি: কারখানায় শ্রমিক-মালিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আনন্দঘন পরিবেশে দেশের খ্যাতনামা তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নীট প্লাস লিমিটেড এর শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২৯ এপ্রিল ২০১৯, প্রতিষ্ঠানটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহন। উক্ত নির্বাচনে ১২ জন নারী ও ৮ জন পুরুষসহ মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এবং সর্বমোট ১২৪২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

ভোটগ্রহন ও গণনা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ৫ সদস্য বিশিষ্ট গঠিত নির্বাচন কমিশন এবং আভ্যন্তরীন পর্যবেক্ষক দল। ভোটগ্রহন শেষে সর্বাধিক ভোটে নির্বাচিত ১২ জনকে (৭ জন নারী ও ৫ জন পুরুষ) বিজয়ী হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব সাজেদুর রহমান।
পরে বিজয়ীদের ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, নীট প্লাস লিমিটেড শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখেই প্রতি ২ বছর পর পর অংশগ্রহণকারী কমিটি নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচিত করে থাকে। এর মাধ্যমে কর্মরত শ্রমিকরা তাদের নিজের পছন্দানুযায়ী প্রার্থী নির্বাচীত করে এবং তাদের দিয়ে নিজেদের কোন অভিযোগ-অনুযোগ বা দাবি থাকলে তা ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করতে পারে, সর্বোপরি শ্রমিকদের পক্ষ্যে কথা বলার কাওকে প্রত্যক্ষভাবে নির্বাচন করতে পারে। এভাবে শ্রমিক-মালিকের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়।
মতামত লিখুন :