ওয়াশিম মিয়া: বর্তমান সময়ে পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখায় মূল জ্বালানী হিসেবে কাজ করছে।প্রতি বছর পোশাক পণ্য রপ্তানি করে দেশ আয় করছে মোট রপ্তানি আয়ের ৮৩% ভাগ বৈদেশিক মুদ্রা। পোশাক খাতের ২০২১ সালের মদ্ধে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য কাজ করে যাওয়া একদল কর্মঠ, মেধাবী মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটির (বিসিপিএস) আয়োজনে নারায়নগঞ্জে অনুষ্ঠিত হলো “টেকসই কমপ্লায়েন্স ব্যবস্থাপনা পদ্ধতি”র ওপর এক দিনব্যাপি কর্মশালা।
গতকাল নারায়নগঞ্জের একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে বিসিপিএস। এতে পোশাক শিল্প ও অন্যান্য শিল্প থেকে ১১০ জন মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবি অংশগ্রহন করেন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের জিএম অরুপ কুমার সাহা, মাইক্রো ফাইবার গ্রুপের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট (এইচআর এন্ড কমপ্লায়েন্স) কামরুল হাসান , ওসমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফ দ্যা ডিপার্টমেন্ট (এইচআর এন্ড কমপ্লায়েন্স) জনাব জসীম উদ্দিন, স্নোটেক্স গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর এন্ড কমপ্লায়েন্স) জনাব এইচ এম কামরুজ্জামান চৌধুরী, নিট কনসার্ন গ্র্রুপের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট (এইচআর এন্ড কমপ্লায়েন্স) আঃ আউয়াল সোহেল এবং মেট্রো গ্রুপের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট (এইচআর এন্ড কমপ্লায়েন্স) জনাব নিতাই চন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এডমিন,এইচ আর ও কমপ্লায়েন্স বিভাগের প্রধানগণ।
কর্মসূচি শেষ হওয়ার পূর্ব মূহূর্তে বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটি (বিসিপিএস)সভাপতি জনাব নাঈম হোসেন বিসিপিএস সম্পর্কে এবং বিসিপিএস এর চলমান কর্মসূচি সম্পর্কে সামান্য বক্তব্য তুলে ধরেন।

বিসিপিএস এর চলমান কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন,“বিসিপিএস এর পক্ষথেকে ফ্রেসার এবং যারা জুনিয়রদেরকে এডমিন,এইচ আর ও কমপ্লায়েন্স বিভাগের জন্য যোগ্য করে গড়ে তুলতে প্রতি শুক্রবার বিনামূলে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে ।তাই তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ দানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সিনিয়দের নিকট সহযোগিতা কামনা করছি।”
বিশেষ অতিথিরা কর্মশালা সম্পর্কে তাদের নিজনিজ মতামত তুলে ধরেন। এবং এ ধরনের কর্মসূচি আরও বেশী আয়োজনের পরামর্শ প্রদান করেন। এবং বিসিপিএস এর কর্মকান্ডের তারা পাশে থাকবেন বলে আস্বস্ত করেন।
জনাব অরুপ কুমার সাহা বলেন,“বিসিপিএস” কে যারা পরিচালনা করে আসছেন তাদের ধন্যবাদ এ ধরনের প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে সকলকে শেখার সুযোগ করে দেয়ার জন্য। এছাড়া ফ্রেসারদের জন্য বিসিপিএস যে আয়োজন করেছে তা প্রসংসার দাবিদার।ভবিষ্যতে বিসিপিএস এর কার্যক্রমে যেকোন সহোযোগিতার জন্য পাশে থাকবো।এবং এই সেক্টরকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের নিকট আরও ভালভাবে দাড় করানোর জন্য প্রত্যেককেই যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে।”
প্রশিক্ষনে আশা জ্ঞান পিপাসু শতাধিক কর্মকর্তা প্রশিক্ষন কর্মশালার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিসিপিএস কে ধন্যবাদ জানান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে আগত অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল প্রশিক্ষনার্থীদের সার্টিফিকের বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।















মতামত লিখুন :