নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশের বানিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও) এর নতুন স্ট্যান্ডার্ড ‘আইএসও ৪৫০০১:২০১৮ এর আলোকে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (৯ নভেম্বর ২০১৮) নগরীর এশিয়ান এসআর হোটেল এর মিলনায়তনে প্রশিক্ষণটির আয়োজন করে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন, অডিট ও প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ’।

প্রশিক্ষণটি পরিচালনা করেন, সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ এর প্রধান নির্বাহী ও আন্তর্জাতিক প্রশিক্ষক মি. আব্দুল আলিম। এতে চট্টগ্রামের বিভিন্ন তৈরী পোশাক কারখানা ও অন্যান্য শিল্পকারখানার ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দিনব্যাপি এই কর্মশালায় আইএসও ৪৫০০১:২০১৮ স্ট্যান্ডার্ডের আলোকে প্রতিষ্ঠানের কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সুগঠিত ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য যে, সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশ আইএসও এর বিভিন্ন স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন, সোস্যাল কমপ্লায়েন্স অডিট, অর্গানিক প্রোডাক্টস সার্টিফিকেশন ও বিভিন্ন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের লিড অডিটর কোর্সসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সেবা প্রদান করে থাকে।
মতামত লিখুন :