ডেস্ক রিপোর্ট: দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাতের আধুনিক যন্ত্রপাতির পসরা বসেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
দেশীয় আমদানী রফতানিকারকদের সাথে বিদেশিদের যোগাযোগ বাড়াতে বসেছে পোশাক খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী। চার দিনের এই আয়োজনে সাড়াও পাওয়া গেছে আগের যে কোনো সময়ের চেয়ে।

আয়োজকরা বলছেন, পুরো বিশ্বেই প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। তার সাথে উদ্যোক্তাদের পরিচিত করাই ছিল মূল লক্ষ্য। যার ফলে, বিনিয়োগ এবং বাণিজ্য বাড়ার আশাও করছেন তারা।
টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’র ১৯তম এই আসরে তৈরি পোশাকের নতুন প্রযুক্তির সাথে পরিচিতি হচ্ছেন উদ্যোক্তারা। এই আয়োজনে স্থান পেয়েছে প্রায় সব ধরনের উপকরণ স্থান পেয়েছে প্রদর্শনীতে।
আয়োজনে আসা বেশিরভাগ দর্শনার্থীই পোশাক খাতে জড়িত। তাদেরও প্রত্যাশা, এ ধরনের আয়োজন নতুন বিনিয়োগে উৎসাহিত করবে নতুন পুরনো ব্যবসায়ীদের।
টেক্সেটেকে অংশ নিয়েছিল বিশ্বের ২৫টি দেশের এক হাজার ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠান। চারদিনের এ আয়োজন শেষ হয়েছে শনিবার।
মতামত লিখুন :