Logo

চাওয়া’র ফ্যামিলি ডে ২১ ফেব্রুয়ারী, রেজিস্ট্রেশন চলছে

RMG Times
শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পোশাক শিল্পের এইচআর এডমিন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন ‘ কমপ্লায়েন্স এইচআর ও এডমিন অফিসারর্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (চাওয়া) এর ফ্যামিলি ডে-২০১৮ আগামী ২১ ফেব্রুয়ারী’২০১৮ গাজীপুরের মৌচাক উপজেলার ফুলবাড়িয়াস্থ সবুজে ঘেরা মনোরম পিকনিক স্পট ‘গুল-বাগিচা’ তে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে। ফ্যামিলি ডে’তে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে বিবেচনায়  ফি নির্ধারণ করা হয়েছে। 

চাওয়ার সাধারণ সম্পাদক মি. আ.হ.ম কামরুজ্জামান চৌধুরী আরএমজি টাইমসকে বলেন,, চাওয়ার পক্ষ থেকে এবার জমকালো আয়োজনে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে। প্রত্যাশা করছি, এতে চাওয়ার সকল সদস্য ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করবেন। 

তিনি জানান, ফ্যামিলি ডে’র মাধ্যমে সকলের ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে এবং একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপনের একটি সেতুবন্ধন সৃষ্টি হবে। আমি আন্তরিকভাবে সকলের অংশগ্রহণ কামনা করছি। 

এবারের ফ্যামিলি ডে কমিটির আহব্বায়ক জনাব সেলিম আহমেদ , মোবাইল নং : ০১৬১৫০০৭০০৫ ৷