নিজস্ব প্রতিনিধি: প্রায় পাঁচ বছর পর দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শীর্ষ সংগঠনে (বিজিএমইএ) আবারো নির্বাচনের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে ৩৫ টি পরিচালক পদে ৫৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন হবে আগামী ৬ এপ্রিল।
নির্বাচনে সমঝোতা করেছে বড় দুই জোট-সম্মিলিত পরিষদ ও ফোরাম। দুই জোটের যৌথ প্যানেল নেতা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াত বিজিএমইএ সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক।

অন্যদিকে বিজিএমইএ নির্বাচনে প্রথমবারের মত অংশ নিচ্ছে নতুন জোট স্বাধীনতা পরিষদ। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।
বিজিএমইএ’র বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের মতে, পোশাক খাতকে এগিয়ে নিতে হলে শুধু পরিচালনা পর্ষদ নয়, সব ব্যবসায়িদেরকে সাথে নিয়েই এগোতে হবে।
বর্তমান পরিচালনা পর্ষদ ২০১৫ সালে গঠন হলেও পরবর্তীতে তিন দফায় প্রায় ১৯ মাস মেয়াদ বাড়ানো হয়।















মতামত লিখুন :