Logo

রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণ করছে নিহতদের স্বজন ও শ্রমিক নেতৃবৃন্দ

RMG Times
মঙ্গলবার, এপ্রিল ২৪, ২০১৮
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : রানা প্লাজায় ধসে নিহত শ্রমিকদের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মধ্য দিনের কর্মসূচি শুরু করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। ২০১৪ সালে সাভারের রানা প্লাজায় এই দিনে সহস্রাধিক শ্রমিক নিহত হন। পঙ্গু হয়ে যান অারও সহস্রাধিক শ্রমিক। এখনো এ সব শ্রমিক পঙ্গু শ্রমিক ও নিহত শ্রমিকের স্বজনরা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

সেই দিন স্মরণে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সামাজিক, রাজনৈতিক সংগঠন কর্মসূচি পালন শুরু করেছে। সকালে জুরাইনে নিহত শ্রমিকদের কবরস্থানে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল এবং সাভারের রানা প্লাজার স্থানে নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধ নিবেদন ও আলোচনাসভা চলছে।

নেতৃবৃন্দ নিহত আহত শ্রমিকদের এখনো যাঁদের ক্ষতিপূরণে মিলেনি তাদের ক্ষতি পূরণ ও পঙ্গু শ্রমিকদের পুন:বাসন এবং পরবর্তি যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য সরকারের প্রতি দাবি জানান।