Logo

বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন: সম্মিলিত-ফোরাম প্যানেল প্রধানের বার্তা প্রকাশ

RMG Times
সোমবার, মার্চ ২৫, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশর তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ (২০১৯-২১) নির্বাচন হবে আগামী ৬ এপ্রিল। এ নির্বাচনে অংশ নিচ্ছে ‘সম্মিলিত-ফোরাম’ প্যানেল এবং এ প্যানেলের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক।

একটি অংশগ্রহনমূলক ও আনন্দঘন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি এক বার্তায় বলেন, সম্প্রতি পোশাক শিল্পকে ভাবমূর্তি, দাম, দক্ষতা, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি ও নীতি সহায়তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।এসব প্রতিকূলতাকে অপার সম্ভাবনায় রুপান্তর করতে ‘সম্মিলিত-ফোরাম’ এ আমরা সবাই একত্রে মিলিত হয়েছি।

এ বার্তায় ‘সম্মিলিত ফোরাম’ কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, দুই বছর মেয়াদী বিজিএমএমইএর পরিচালনা পর্ষদের নেতৃত্ব বাছাইয়ে প্রায় পাঁচ বছর পর আগামী ৬ এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে।২০১৫ সালে সংগঠনটির দায়িত্বে আসা সিদ্দিকুর রহমান নেতৃত্বাধীন পর্ষদের মেয়াদ কয়েক ধাপে বাড়িয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।আসছে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন। বাকি ৩৫৮ জন চট্টগ্রামের।