নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত পেশাজীবিদের জন্য ‘কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা’ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুলাই ২০১৯, শুক্রবার এ প্রশিক্ষণের আয়োজন করে তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত মানব সম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন বাংলাদেশ এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স হোম (বিএইচসিএইচ)।
সাস্টেইন্যাবল বিজনেস সল্যুশন লিমিটেড (এসবিএসএল) এর কর্ণধার জনাব শাহেদুজ্জামান রবিন উক্ত সেসনটি পরিচালনা করেন। এতে বিভিন্ন পোশাক কারখানা থেকে আগত ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

কর্মক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে মানব সম্পদ, প্রশাসন, কমপ্লায়েন্স তথা সকল বিভাগের পেশাজীবিরা একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারে সেটাই জনাব শাহেদুজ্জামান রবিন উপস্থিত সকলকে উদ্দেশ্য করে সুবিস্তার আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান জনাব মোঃ শামীম আহমেদ ও ইউনিফর্ম টেক্সটাইল লিঃ এর মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক জনাব এম. মাহবুব আলম।
পরিশেষে, সকলের মাঝে উপস্থিতি সনদপত্র বিতরণ করা হয়।
মতামত লিখুন :