নিজস্ব প্রতিনিধি: দেশের তৈরি পোশাক খাতের মানব সম্পদ, প্রশাসন , কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার বিভাগে কর্মরত পেশাজীবিদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিন, এইচআর, কমপ্লায়েন্স অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি (বা-সচ) এর আয়োজনে অনুষ্ঠিত হলো “ট্রেইনিং অব ট্রেইনার (টিওটি)” এর ওপর দিনব্যাপি কর্মশালা।
রাজধানীর উত্তরাস্থ রিয়েল থাই’র কনফারেন্স হলে গতকাল ২৯ নভেম্বর ২০১৯ (শুক্রবার) উক্ত কর্মশালার আয়োজন করে সংগঠনটি।

প্রশিক্ষক হিসেবে উক্ত কর্মশালাটি পরিচালনা করেন গ্লোবাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ (জিসিআই) এর প্রধান নির্বাহী জনাব এস. এম. নুরুল হুদা এবং রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং এর চীফ অপারেটিং অফিসার জনাব শাহিনুর রহমান।
সংগঠনটির নিবন্ধিত সদস্যসহ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মানব সম্পদ, প্রশাসন, কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার বিভাগে কর্মরত প্রায় ৬৫ জন পেশাকশিল্প পেশাজীবি এতে অংশগ্রহন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাষ্টেইন্যাবল ম্যানেজমেন্ট সিষ্টেম বাংলাদেশ এর প্রধান নির্বাহী জনাব আব্দুল আলিম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর জেনারেল ম্যানেজার জনাব শাকিল মিরাজ, বিডিস্কাই কম্পোজিট লিমিটেড এর পরিচালক জনাব জাহিদ আলম, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব আরমানুল আজিম, সাঙ্গু গ্রুপের মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের ডিজিএম জনাব এ. এইচ. এম. কামরুজ্জামান চৌধুরী, হ্যাকস এর সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল হাসান রুকন প্রমুখ।
বা-সচের প্রতিষ্ঠাতা-সভাপতি জনাব কবিনুর রহমান কবির আগত সকল অতিথি ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বা-সচ পোশাক শিল্প পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে সময়োপযোগি নানা প্রশিক্ষনের আয়োজন করে থাকে, আজকে তার আরেকটি উদাহরণ। কারখানায় বিভিন্ন সময় আভ্যন্তরীন নানা প্রশিক্ষন প্রদান করতে হয়, আজকের বিষয়বস্তুও ছিল সেই প্রাসঙ্গিক। প্রশিক্ষকের কোন কোন বিষয়ের গুরুত্বারোপ বেশি করতে হয় তা আজকে সারাদিনে আলোচিত হয়েছে। আশা করি সবার উপকারে আসবে। আপনারা প্রতিবারের মত এবারও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের আয়োজনকেও সাফল্যমন্ডিত করেছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও বা-সচের সাথেই থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি।
প্রশিক্ষন শেষে বা-সচের পক্ষ্য থেকে সকল প্রশিক্ষণার্থীদের উপস্থিতি সনদপত্র প্রদান করা হয়।
মতামত লিখুন :