Logo

বর্ণাঢ্য আয়োজনে বিশার্পের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

RMG Times
শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের পোশাক শিল্পের মানবসম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস’ (বিশার্প)’ এর ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারী ২০১৮) আশুলিয়ার ফ্যান্টাসী কিংডমে অনুষ্ঠিত ফ্যামিলি ডে অনুষ্ঠানটি বিশার্পের সদস্যদের পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। 

সারাদিন ব্যাপি উৎসবমুখর নানা আয়োজনের মধ্যে ছিল সকালের নাস্তা, দুপুরের খাবার, লাকী কুপন লটারী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সংগঠনের চার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশার্পের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, নির্বাহী কমিটি ও প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ। 

বিশার্পের সাধারণ সম্পাদক মি. নূরে এ খান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আপনাদের সকলের প্রাণবন্ত অংশগ্রহণে আমরা মুগ্ধ হয়েছি। আমাদের আয়োজন সফল হয়েছে। পোশাক শিল্প পেশাজীবিদের শীর্ষ সংগঠন বিশার্প এখন প্রাণের সংগঠন। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় বিশার্প এগিয়ে যাচ্ছে। আসছে মে ২০১৮ তে সংগঠনের নতুন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী নির্বাচনে একটি যোগ্য ও দক্ষ পরিচালনা কমিটি নির্বাচিত হবে। 

এসময় তিনি ফ্যামিলি ডে আয়োজন সফল করায় আয়োজক কমিটি ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।