Logo

পোশাকে দেশপ্রেমের চেতনা ফুটিয়ে তুলেছেন নিটারের ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীরা

RMG Times
সোমবার, মার্চ ২৫, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সবাই নিজের দেশকে ভালোবাসে, তাই তারা সেই ভালোবাসার প্রকাশও করতে চায় নানাভাবে।নানান রংঙে।মন থেকেতো সবাই কিন্তু এবার দেশাত্ববোধ ও হৃদয়ে ধারণ করা দেশপ্রেমের চেতনাকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ২য় বারের মত পোশাক ডিজাইন করেছে তারা।

এবারের স্বাধীনতা দিবসে তাদের ডিজাইন করা পোশাকে লাল-সবুজের প্রত্যয়ে ফুটে উঠেছে দেশপ্রেম প্রকাশের সে ভাবনাই।

ছবি: মোরশেদ শিকদার ও আজমল ফুয়াদ খান রাকিন। মডেল: ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু সাঈম শিহাব ও নিশাত শালিমা শালু।

প্রদর্শীত ছবিগুলোতে পরিহিত পোশাকগুলো ডিজাইন করেছে ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান ও ইসরাত জাহান রিমি। তারা বলেন, আমাদের মনের গভীরে যে দেশপ্রেম ধারণ করে আছি তা আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে পোশাকেও ফুটিয়ে তুলতে চাই। প্রথমে কম্পিউটারের সাহায্যে ধারণাগুলোকে চিত্রিত করি তারপর প্যাটার্ন ও সেলাই এর মাধ্যমে পোশাকগুলোর বাস্তব ও পূর্ণাঙ্গ রূপ দেই।

বাংলাদেশের তৈরি পোশাক খাত সারাবিশ্বে সমাদৃত।কিন্তু দেশের বস্ত্র ও পোশাক শিল্প সংশ্লিষ্ট খাতে প্রয়োজন অনুসারে দক্ষ লোকের অভাব বলে এ খাতে প্রচুর বিদেশি কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। ফলে প্রতি বছর এ দেশ থেকে বিশাল পরিমান অর্থ বিদেশে চলে যায়।তাই সেসব অভাব পূরণ করে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেয়ার ও ‘মেড ইন বাংলাদেশ’ এর মানকে সমুন্নত রাখার আশাবাদ ব্যক্ত করে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর এসকল শিক্ষার্থীরা।