Logo

নববর্ষ বরণে ‘বিএইচএসিপিএস’ এর ব্যতিক্রমী উদ্যোগ

RMG Times
শনিবার, এপ্রিল ১৪, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: “পান্তা ইলিশ বর্জন করি, অসহায়দের সাথে বৈশাখ উদযাপন করি” এই শ্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করলো বাংলাদেশ এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স প্রফেশনাল সোসাইটি (বিএইচসিপিএস)। নতুন বছরের প্রথম দিনে উত্তরার বিভিন্ন পয়েন্টে কয়েক শত অসহায় ও দুস্থ  মানুষদের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি। 

সংগঠনের সভাপতি মীর মইন হোসাইন বলেন, যে দেশে লাখ লাখ মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে সেই দেশে হাজার টাকার ইলিশ দিয়ে পান্তা খাওয়ার মত বিলাসিতা গ্রহণযোগ্য নয়। আমরা সমাজের সামর্থ্যবান মানুষদের কাছে মানবতার বাণী পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছি। আমাদের সদস্যরা তাদের বর্ষবরণের বাজেটকে একত্রিত করে এই মহতী উদ্যোগ নিয়েছে।