Logo

চট্টগ্রামে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

Washim Mia
রবিবার, অক্টোবর ১৩, ২০১৯
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশ বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘আই এস ও ৪৫০০১:২০১৮ পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা।নগরীর দ্য এলিনা হোটেল এর মিলনায়তনে প্রশিক্ষনটির আয়োজন করে চট্টগ্রাম ভিত্তিক মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবিদের সংগঠন, ‘হিউম্যান রিসোর্স, কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাডমিন প্রফেসনালস অ্যাসোসিয়েশন (এইচআরসিএপিএ)’।

প্রশিক্ষনটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক গ্লোবাল সাষ্টেইন্যাবল সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড (জিএসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মোত্তালেব।

এতে চট্টগ্রামের বিভিন্ন তৈরী পোশাক কারখানা ও অন্যান্য শিল্পকারখানার ৭০ এর অধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।

উক্ত প্রশিক্ষন কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা জনাব ওসমান গনি মজুমদার, নির্বাহী সদস্য জনাব এ.বি.এম আরমান হেসেন (বাবু), জনাব, মোঃ নাজির আাহমেদ (মিতু), জনাব, মোঃ নাজমুল হাসান এবং মোঃ আবদুর রহমান সোহাগ। এছাড়াও কার্যনির্বাহী কমিটির যথাক্রমে সভাপতি- জনাব কাসসাফুল হক, সাধারন সম্পাদক- জনাব মীর আলতাফ হোসেন শিপন, সিঃ সহ সভাপতি- মোঃ সাইদুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক- জনাব শরিফ উল্লাহ, সহঃ সাংগঠনিক সম্পাদক- জনাব আসাদুজ্জামান, আই সি টি সম্পাদক- জনাব ওমর ফারুক, সহঃ আই সি টি সম্পাদক- জনাব রঞ্জিত কুমার কুরী, প্রচার সম্পাদক- জনাব মোঃ কামরুল হাসান, সহঃ প্রচার সম্পাদক- মিস রাজিয়া সুলতানা, সিঃ সদস্য- জনাব মোঃ দেলোয়ার হোসেন, মিস শান্মী আকতার, মিস হ্যাপি বড়ুয়া, মিস তাহরিনা আক্তার, জনাব জোসেফ এন্ড্রু ইউগিনি ও জনাব জাফর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনটি সফলভাবে সম্পন্ন হয় এবং শেষে সকলের মাঝে সনদপত্রবিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের আরো প্রশিক্ষন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করা হয় সংগঠন এর পক্ষ থেকে।