Logo

ইপিজেড শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

RMG Times
মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯-এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনটির খসড়ায় গত ৩ ডিসেম্বর অনুমোদন দেয় মন্ত্রিসভা। ওই সময় সংসদ অধিবেশন বহাল না থাকায় ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ ১৫ জানুয়ারি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। অধ্যাদেশটিকে আইন হিসেবে পাসের প্রক্রিয়ায় গতকাল মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়। মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়ায় এটি বিল আকারে পাস করতে এখন সংসদে উত্থাপিত হবে।