ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক শিল্পখাত নির্ভর জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দি আরএমজি টাইমস’র থিম সং গাইলেন পোশাক শিল্পের মানবসম্পদ প্রশিক্ষক ও এ সময়ের সঙ্গীত শিল্পী তৌহিদুল ইসলাম চঞ্চল। ‘স্বপ্ন যেন হয় সত্যি- সেইদিন নয় দূরে, যেদিন শীর্ষে থাকবে আরএমজি টাইমস, বাংলাদেশ জুড়ে….’ এমনই কথার গানটির গীতিকার ও সুরকারও তিনি।

আরএমজি টাইমসের জন্য গান করার ব্যাপারে মি. চঞ্চল বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি রপ্তানী আয়ের প্রধান খাত হলো পোশাক শিল্প খাত। এ খাত বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ও বিশেষ করে নারীদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই শিল্পকে ধ্বংস করতে দেশি বিদেশী চক্র সবসময় তৎপর। প্রতিদ্বন্দ্বি দেশের গণমাধ্যমগুলো এদেশের পোশাক খাত নিয়ে সবসময় নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। দেশিয় কিছু স্বার্থান্বেষী গণমাধ্যমেও অনেক সময় অস্বচ্ছ তথ্য প্রকাশের নজির দেখা গেছে। শুধুমাত্র পোশাক শিল্প নিয়ে সংবাদ প্রকাশের জন্য একটি স্বতন্ত্র গণমাধ্যমের প্রয়োজনীয়তা ছিল যা মূল সম্যসাগুলি কে সামনে নিয়ে আসবে। আরএমজি টাইমস পোশাক শিল্পের সকল সংবাদ প্রকাশের মাধ্যমে সেই দায়িত্বটিই সঠিকভাবে পালন করে চলেছে। আরএমজি টাইমসের প্রতি ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকেই গানটি করেছি।
থিম সং নিয়ে অনুভূতি প্রকাশ করে আরএমজি টাইমসের সম্পাদক মি. আব্দুল আলিম বলেন, আমাদের অজান্তে শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে মি. চঞ্চল গানটি আমাদের জন্য উপহার দিয়েছেন। আরএমজি টাইমস পরিবার তার ভালোবাসার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবে সবসময়।
তিনি আরো বলেন, মি. চঞ্চল আমাদের পোশাক খাতের জন্য এক বিরাট সম্পদ। দক্ষ কর্মী তৈরিতে দিন রাত শ্রম দেয়ার পাশাপাশি গেয়ে যাচ্ছেন গান। খুবই অল্প সময়ে গানের ভুবনেও নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে তিনি তার গানের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিক কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করবেন।
আরএমজি টাইমসের থিম সং ‘স্বপ্ন যেন হয় সত্যি- সেইদিন নয় দূরে, যেদিন শীর্ষে থাকবে আরএমজি টাইমস, বাংলাদেশ জুড়ে…. কথা, সুর ও সঙ্গীত: Tawhidul Islam Chanchal
Posted by RMG Times on Saturday, May 13, 2017















মতামত লিখুন :