Logo

আরএমজি টাইমসের নতুন পোশাকে ছিন্নমুল পথশিশুদের মুখে হাসি

Fazlul Haque
রবিবার, জুন ২৬, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারা বাংলাদেশে কয়েক লাখ শিশু রয়েছে পথেই যাদের জন্ম। ঠিকানা-অভিভাবকহীন এসব শিশু ক্ষুধায় জ্বালায় পা বাড়ায় অজানার পথে। রাস্তাঘাট, রেলওয়ে স্ট্রেশন, বাস টার্মিনাল, অফিস চত্ত্বর, পার্ক অথবা খোলা আকাশের নিচে ঠাই হয় এদের। জীবনের প্রতিটি অধ্যায়ে নানান ধরণের অবহেলা আর বঞ্চনার শিকার হয় শিশুগুলো। নামের পাশে শোভা পায় ‘টোকাই’ ছিন্নমুল, পথশিশু’র মত অবহেলিত শব্দগুলি। নুন্যতম মৌলিক চাহিদা পুরণের সামর্থ এদের নেই। নতুন পোশাক, ভালো খাবার এদের জন্য দুঃস্বপ্ন। ঈদের সময়ও এদের ভাগ্যে জুটে না একটা নতুন জামাও।

[metaslider id=2164]

এমনই প্রায় অর্থ শতাধিক পথশিশুকে একত্রে করে শিক্ষার আলো বিলিয়ে দিচ্ছে একঝাঁক তরুণপ্রাণ। পথশিশুদের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে গড়ে তুলেছেন “স্বপ্ন পাঠশালা”। এবারে ঈদুল ফিতরের ঈদে স্বপ্ন পাঠশালায় পড়ুয়া অবহেলিত ছিন্নমুল শিশুদের মুখে হাসি ফুটাতে, জীবনে একটু আনন্দের ছোঁয়া দিতে আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রত্যয়ে পোশাক শিল্প নির্ভর সংবাদমাধ্যম “দি আরএমজি টাইমস” বিতরণ করেছে নতুন জামা আর দুধ চিনি সেমাই সহ ঈদের বাজার-সদাই।

ঈদ আনন্দে এক সরলকোণ হাসি প্রতিপাদ্যে “দি আরএমজি টাইমস” এর পৃষ্ঠপোষকতায় “স্বপ্ন পাঠশালা” আয়োজন করে “আরএমজি টাইমস ঈদ আনন্দ”। রবিবার রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই ইভেন্টে প্রায় অর্ধশতাধিক পথশিশুদের মাঝে আরএমজি টাইমসের উদ্যোগে বিতরণ করা হয় নতুন জামা ও দুধ চিনি সেমাইসহ ঈদের বাজার-সদাই। এসময় রঙ বেরঙের নতুন জামা পেয়ে পথশিশুদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক।

পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন দি আরএমজি টাইমসের সম্পাদক আব্দুল আলিম। তিনি বলেন, দেশে লাখ লাখ সুবিধা বঞ্চিত পথশিশু হয়েছে। এদের মধ্যে অর্ধশতাধিক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ হয়তো উল্লেখ্যযোগ্য কিছু নয়। তবুও আমরা সবাই মিলে চেষ্টা করেছি এসব ছিন্নমুল শিশুদের মুখে হাসি ফুটাতে। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত এসব শিশুদের পাশে এসে দাড়াই তাহলে হয়তো সকলের মুখেই হাসি ফুটানো সম্ভব হবে।

তিনি “স্বপ্ন পাঠশালা”র তরুণদের উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশে বিত্তবানের অভাব নেই। তারা একটু দৃষ্টি দিলেই ছিন্নমূল শিশুদের চাহিদা পূরণ হয়ে ভেসে যায়। সমাজপতিদের নিজেদের অফুরন্ত চাহিদা পূরণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবার সময় হয় না। একদল কিশোর তরুণের এই উদ্যোগ সত্যিই প্রশংসা কুড়ানোর যোগ্য।

তিনি বলেন, আরএমজি টাইমস “স্বপ্ন পাঠশালা”র যেকোনো উদ্যোগে পাশে থাকবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্বপ্ন পাঠশালার চেয়ারম্যান আহসান আহমেদ শুভ, ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আকাশ, হেড অব স্কুল মেইন্টেন্যান্স উম্মুল খায়ের জুঁই, ডিরেক্টর অব প্লানিং সোহানুর রহমান সুখনসহ সংগঠনটির অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগণ।

স্বপ্ন পাঠশালার ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আকাশ বলেন, ছিন্নমুল পথশিশুরাও আমাদের সমাজেরই অংশ। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের পথশিশুদের একত্রিত করে তাদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছি। নিজেদের হাত খরচের একটা অংশ ব্যয় করে এসব সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে মাঝে মাঝেই ছোট ছোট উদ্যোগ গ্রহণ করি। এবারের উদ্যোগে আরএমজি টাইমসকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আশা করি, আরএমজি টাইমস পরিবার পথশিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন উদ্যোগে আমাদের পাশে থাকবে।