
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আরকে নিট ডাইং মিলস লিমিটেড (পলমল গ্রুপ) কাশিমপুরের মাধবপুরে মহানগর পাবলিক স্কুলে স্বাস্থ্যবিধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ, জরুরি মুহূর্তে করণীয় এবং প্রাথমিক চিকিৎসার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। জনসমাগমে ফেইসমাস্ক ব্যবহারকে উৎসাহিত করতে চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেন্ট্রাল এইচআর প্রধান মোঃ সজিবুল ইসলাম, কমপ্লায়েন্স ব্যবস্থাপক রায়হান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা জানান, প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর।
প্রশিক্ষণ শেষে স্কুল কর্তৃপক্ষের কাছে ফাস্ট এইড বক্স, প্রাথমিক চিকিৎসা উপকরণ ও হ্যান্ডওয়াশ হস্তান্তর করা হয়। আয়োজক প্রতিষ্ঠান জানায়, শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
মতামত লিখুন :