Logo

করোনা সংকটে পোশাক কারখানায় লে-অফ ও ছাঁটাই বন্ধের দাবি

RMG Times
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: গার্মেন্টস শ্রমিকদের বকেয়াসহ সকল বেতন-ভাতা পরিশোধ, কারখানা বন্ধ, লে-অফ ঘোষণা ও ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের। ২১ এপ্রিল ২০২০, সকাল এগারটায় ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়কারী শ্রমিক নেতা আবুল হোসাইন।

এতে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম,বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, এবং মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সালেহা ইসলাম ( শান্তনা,) শামীম আরা, তপন সাহা, জাহিদুল ইসলাম বাদশা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগকালীন সময়ে গার্মেন্টেসের অনেক কারখানায় শ্রমিকদের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ না করে বেআইনীভাবে বন্ধ ও লে-অফ ঘোষণা, হাজার হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। যা দন্ডনীয় অপরাধ।

নেতৃবৃন্দ অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি করেন। সরকার নগর দরিদ্র জনগণকে রেশনিং এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন। গার্মেন্টস শ্রমিকদেরকে এই রেশনিংয়ের আওতায় এনে তাদের জীবন-জীবিকা সুরক্ষা করবেন।

নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোন শ্রমিক জমায়েত না হয়ে সরকারের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।