Logo

আশুলিয়ায় ছুটির মধ্যেই ১৮৯ পোশাক শ্রমিক ছাঁটাই

RMG Times
শনিবার, এপ্রিল ৪, ২০২০
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: করোনা মোকাবেলায় দেশের বেশিরভাগ পোশাক কারখানায় সাধারণ ছুটি চলছে। আজ ছুটির শেষ দিন। কাল থেকে যথারীতি খুলবে দেশের পোশাক কারখানা। এরই মধ্যে গতকাল কারখানার প্রধান ফটকে তালিকা টাঙিয়ে ১৮৯ জন শ্রমিককে অব্যাহতি জানিয়েছে একটি পোশাক কারখানা। আশুলিয়ায় জামগড়াস্থ ফ্যাশন ফোরাম নামের একটি তৈরী পোশাক কারখানায় কাজে অসন্তোষ দেখিয়ে ১৮৯ জন শ্রমিককে ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে ফেলে চাকরী থেকে অব্যাহতি দেয় কারখানা কর্তৃপক্ষ।

৪ এপ্রিল শনিবার সকালে কারখানার প্রধান ফটকে ১৮৯ জনের নামের তালিকা টাঙানো নোটিশ দেখতে পায় শ্রমিকরা।

এসময় নোটিসে মাধ্যমে শ্রমিকদের জানানো হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি রুপ নিয়েছে । তাই আর্ন্তজাতিক ক্রেতাগণ তাদের ক্রয়াদেশ ক্রমান্বয়ে বালিত করছে ।এর সঙ্গে শ্রমিকদের মধ্যে করোনার আতঙ্ক বিরাজমান । তাই কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়েছে । সেই সাথে কারখানায় কিছু কর্মীকে অস্থানীয় থেকে স্থায়ী না করে অব্যাহতি ও স্থায়ী কয়েক জন কর্মীকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে ।

নোটিশে বলা হয়েছে, বিগত দিনগুলো তালিকা অনুযায়ী শ্রমিক ও স্টাফদের কার্যক্রম কারখানা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক প্রতীয়মান হয়নি। তাই কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী না করার সিদ্ধান্ত নিয়েছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আগামী ১৫ এপ্রিল কারখানায় এসে অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদের যাবতীয় পাওনা হিসাব বিভাগ থেকে গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো।

তবে শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে কারখানায় ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি দেওয়া হয়।এরপরে আবার ছুটি বাড়িয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে কারখানার মালিক পক্ষ । সেই কারণে কারখানার কর্মরত অনেক শ্রমিকরা নিজেদের গ্রামের বাড়িতে চলে যায় । কিন্তু হঠাৎ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কারখানার প্রধান ফটকে নারী-পুরুষসহ ১৮৯ জনকে চাকুরি থেকে অব্যাহতির নোটিস টাঙিয়ে দেয় কারখানার মালিক কতৃপক্ষ । এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা ছুটি দিয়ে বন্ধ করে মালিক পক্ষ ইচ্ছাকৃত ভাবে ছাঁটাই করেছে ।

তবে এ ব্যাপারে কারখানায় ব্যবস্থাপক ইদ্রিস সাকুর জানান, যাদের কাজ অসন্তোষজনক তাদেরকে ছাঁটাই করা হয়েছে । তবে বেতন এপ্রিলের ১৫ তারিখে পেয়ে যাবেন বলে জানান তিনি ।