নিজস্ব প্রতিনিধি: আনন্দ ও উসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়নগঞ্জের ফতুল্লায় অবস্থিত এন আর গ্রপের একটি প্রতিষ্ঠান এন. আর. নিটিং মিলস লি: এর অংশগ্রহনকারী কমিটির নির্বাচন ২০১৯। গত ২৫ জুলাই ২০১৯ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এন আর গ্রপের মানব সম্পদ, প্রশাসন এবং কমপ্লায়েন্স শাখার মহা-ব্যবস্থাপক জনাব গৌতম কুমার মল্লিক এর নির্দেশনানুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স শাখার ব্যবস্থাপক জনাব মো: আফজাল হোসেন। উক্ত নির্বাচনে শ্রমিক পক্ষ থেকে ০৩ জন এবং মালিক পক্ষ হতে ০২ জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
গত জুন মাসের ২৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষনা করেন এবং মোট ৩৭ জন প্রতিনিধি অস্থায়ী নির্বাচন কমিশন অফিসে তাদের মনোনয়নের আবেদন জমা করেন। গত ০৭/০৭/১৯ ইং তারিখ সেগুলো যাচাই বাছাই করে মোট ৩৫ জন প্রার্থীর আবেদন বৈধ বলে ঘোষণা করে মনোনয়ন প্রদান করা হয় এবং ১৪/৭/২০১৯ তারিখ সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।

নির্বাচন চলাকালে কয়েকজন প্রার্থীদের সাথে আলাপ কালে তারা জানায়, নির্বাচন একটি গণতান্ত্রীক প্রক্রিয়া, ভোটারগন তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ নির্বাচনের মাধ্যমে শ্রম আইনে উল্লেখিত অংশগ্রহণকারী কমিটির যাবতীয় কাজ আমরা মালিক পক্ষের সহিত সমন্বয় করে করতে পারবো। আমাদের কোন চাওয়া থাকলে তাও উপস্থাপন করতে পারব। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি মালিক ও শ্রমিকের মধ্যে মেলবন্ধন তৈরি করে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ।
সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ০২টা নাগাদ ভোট গ্রহণ চলমান ছিল।
এসময় প্রধান অতিথি এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ শিল্প নগরীর সভাপতি এবং এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাতেম এবং শ্রম অধিদপ্তরের মাননীয় সহকারী পরিচালক জনাব মোস্তফা আজিজুল করিম।
পরে প্রধান অতিথি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সামনে স্বচ্ছ ব্যালট বাক্সগুলো খুলে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন ফলাফলে দেখা যায় নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন।
প্রতিষ্ঠানে মোট ভোটার ছিল ১৩৯৭ জন এবং মোট ৯৬%ভোট কাষ্ট হয়।
নির্বাচন চলাকালে নির্বাচন পর্যবেক্ষণের জন্য শ্রম অধিদপ্তর, কল কারখানা, বিকেএমইএ, ইটিআই বেস কোডের প্রতিনিধিগণ ছাড়াও মানবসম্পদ পেশাজীবিদের সংগঠন হ্যাকস্ এর প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার জনাব মো: আফজাল হোসেন আগত পর্যবেক্ষক, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ যারা এ নির্বাচন কার্যক্রম এর সাথে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নির্বাচন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।















মতামত লিখুন :