নিজস্ব প্রতিনিধি: শতভাগ রপ্তানীমূখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপ’ এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর ২০১৯ নারায়নগঞ্জে অবস্থতি মডেল গ্রুপের ‘মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর মিলনায়তনে মডেল গ্রুপে কর্মরত শ্রমিকদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল টীম।

চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা কর্মসূচিতে আধুনিক যন্ত্রপাতি আর বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে মডেল গ্রুপের ৫২৬জন শ্রমিক বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র, কাউন্সিলিং ও ঔষুধ গ্রহণ করেন।
পরে মডেল গ্রুপের সকল কারখানার মেডিক্যাল টীম, প্রাথমিক চিকিৎসা প্রতিনিধি, কারখানার শ্রমিক অংশগ্রহণকারী কমিটি, সেফটি কমিটি, সাধারণ শ্রমিক ও মধ্যমানের কর্মকর্তাদের মাঝে চক্ষু সমস্যা ও চিকিৎসা পদ্ধতি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় মডেল গ্রুপের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :