নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পোশাক শিল্প খাতের মানব সম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত পেশাজীবিদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ কমপ্লায়েন্স প্রোফেশনাল্স সোসাইটি (বিসিপিএস)’ এর আয়োজনে অনুষ্ঠিত হলো “কী পারফর্মেন্স ইনডিকেটর(কে,পি,আই) ব্যজ্ড পিএমএস” এর ওপর দিনব্যাপি কর্মশালা।
গতকাল ৬ ডিসেম্বর ২০১৯ নারায়ণগঞ্জের সিনামন রেস্টুরেন্ট এ প্রশিক্ষণের আয়োজন করে বিসিপিএস। এতে সাভার,গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের প্রায় শতাধিক মানব সম্পদ ও কমপ্লায়েন্স পেশাজীবি উপস্থিত ছিলেন ।

উক্ত কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক জনাব রুপক এম নাসরুল্লাহ যাঈদি। তিনি তার অভিজ্ঞতার আলোকে কেপিআই কিভাবে সেট করতে হয় এবং তা অর্জন করতে হয় ও সর্বোপরি কিভাবে সফল হতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিসিপিএস এর সভাপতি জনাব নাঈম হোসেন, সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেনসহ অন্যান্য ইসি কমিটির সদস্যবৃন্দ ।
প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয় ।
মতামত লিখুন :