Logo

উৎসবমূখর আয়োজনে ‘সিল্কেন সুইং ডে’ উদযাপিত

RMG Times
বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০১৮
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বরাবরের মতো এবারও সকল শ্রমিকদের অংশগ্রহণে সিল্কেন সুইং ডে উদযাপন করেছে শতভাগ রপ্তানীমূখী তৈরী পোশাক কারখানা সিল্কেন সুইং লিমিটেড। গত ২০ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে কারখানা প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশ আর নানা আয়োজনে মধ্য দিয়ে উদযাপিত হলো বিশেষ এই অনুষ্ঠানটি। 

মালিক শ্রমিকের মাঝে সুসম্পর্ক সৃষ্টি, সুষ্ঠু ও সুন্দর কর্ম পরিবেশ বজায় রাখাসহ শ্রমিকদের নিখাদ বিনোদনমূলক একটি দিন উপহার দিতে প্রতি বছর বাৎসরিক উৎসব হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সিল্কেন সুইং ডে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীসহ সকল শ্রমিকরা অংশগ্রহণ করেন। সকালে ফুল আর উপহার দিয়ে সকলকে বরণ করে নেয় আয়োজক কমিটির সদস্যরা। উৎসবমূখর এই দিনটিতে মালিক শ্রমিক একাত্ম হয়ে আনন্দে মেতে উঠে। 

দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল দুপুরের খাবার, ক্রীড়া প্রতিযোগিতা, নাচ গান, কৌতুক ও সচেতনতামুলক নাটক উপস্থাপনা, লটারী ড্র  ও পুরুস্কার বিতরণীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

উক্ত অনুষ্ঠানে ২০১৭ সালে যেসব শ্রমিক বছরের সকল মাসে হাজিরা বোনাস পেয়েছে তাদের বিশেষ পুরুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় পেশাগত কাজে দক্ষতার বিচারে সেরা  কর্মকর্তা কর্মচারীদের বেস্ট পার্ফরমার ঘোষণা করে পুরুস্কৃত করা হয়। 

এছাড়া যে সকল শ্রমিকবৃন্দ ২০১৭ সালের জানুযায়ী থেকে ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত প্রতিমাসে হাজিরা বোনাস পেয়েছে 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত এবং সমাপনী বক্তব্য রাখেন সিল্কেন সুইং লিমিটেডের সম্মানীত ব্যাবস্থাপনা পরিচালকবৃন্দ।