Logo

টেক্সট্রিম ফ্যাশন লি: এর শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নির্বাচন-২০২৪ ইং

RMG Times
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
  • শেয়ার করুন

টেক্সট্রিম ফ্যাশন লি: ১১৫/১১৭ বুড়িরবাজার রোড,বাইপাইল,আশুলিয়া,সাভার,ঢাকা ই পি জেড এর পার্শ্ববর্তী এলাকাতে অবস্থিত একটি শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠান এ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সমস্ত নীতিমালা মেনে ১৫ অক্টোবর ২০২৪ ইং রোজ মঙ্গলবার শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নির্বাচন করা হয়। উক্ত নির্বাচন পরিচালনায় প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক হাজী মন্জুরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।নির্বাচন পরিচালনা কমিটিতে মো:আশরাফুল আলম (সিনি.কমপ্লায়েন্স অফিসার) প্রধান নির্বাচন কর্মকর্তা, মো:মেহেদী হাসান (ফিনিশিং ইনচার্জ) সহ.নির্বাচন কর্মকর্তা, মোছা: তাসলিমা আক্তার (টেকনিশিয়ান সুইং) সদস্য, মো:পারভেজ (কোয়ালিটি অডিটর) সদস্য,এবং মোছা: মলি খাতুন (জুনি.নিডিলম্যান) সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

হাজী মন্জুরুল ইসলাম (মহা ব্যবস্থাপক) বলেন, আজকে আমাদের কারখানা টেক্সট্রিম ফ্যাশন লি: এ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০২২ ) এর ধারা ২০৫ অনুযায়ী শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মালিক এবং শ্রমিকদের মাঝে নানাবিধ যে সমস্যা থাকে সেটাকে আমরা যৌথ দরকষাকষির মাধ্যমে আমরা নিষ্পত্তি করি।শ্রমিকদের মাঝে যেনো অসন্তোষ তৈরি না হয় ,মালিক এবং শ্রমিকদের মাঝে যেনো কোন ভুল বোঝাবোঝি তৈরি না হয় এবং শ্রমিকের যদি ন্যায্য পাওনা কিংবা দাবি থাকে সেটা আমরা যৌথ দরকষাকষির মাধ্যমে নিষ্পত্তি করতে পারি সেজন্যই এই নির্বাচন।বিভিন্ন সময়ে আমরা এই নির্বাচন করেছি ২০১৮ এবং ২০২৩ সালে যখন অনেক কারখানাতে গন্ডগোল হয়েছে,অনেক কারখানাতে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে,অনেক শ্রমিক অষোন্তস ছিল সেই সময় আমাদের শ্রমিক প্রতিনিধিরা মুখ্য ভূমিকা পালন করেছে।শ্রমিকদেরকে শান্ত রেখেছে এবং আমাদের সাথে তারা পরামর্শ করেছে নানান ব্যাপারে এবং বেতন বৃদ্ধির ব্যাপারেও আমাদেরকে বলেছেন যে সরকার ঘোষিত বেতন আমাদেরকে প্রদান করবেন।আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে সরকার গ্যাজেট ঘোষনা করলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী বেতন বৃদ্ধি করে দিব।শ্রমিকরা আমাদের কথায় আশ্বস্ত হয়েছে এবং আমার সেই অনুযায়ী বেতন বৃদ্ধি করেছি। আমাদের কারখানায় কখন কাজ বন্ধ ছিল না।বিগত ৫ই আগষ্টের পর বিভিন্ন কারখানার বিভিন্ন ভাবে শ্রমিকরা আন্দোলন করেছে এবং কাজ বন্ধ হয়েছে কিন্তু আমাদের এখানে শ্রমিক অংশগ্রহনকারী কমিটি ও শ্রমিক প্রতিনিধি থাকায় ,মালিক এবং শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে সক্ষম হয়েছি।যে সম্পর্কের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে বুঝি এবং শ্রমিকদের মনোভাব বুঝি ,শ্রমিকদের চাহিদা এবং চাওয়া পাওয়াকে বুঝি তাদের চাওয়া পাওয়া অনেকাংশে আমরা পূরন করতেও সক্ষম হয়েছি।এই কমিটিতে আমরা আমাদের বিগত যত শ্রমিক আছে তাদের মধ্য থেকে আইন অনুযায়ী শ্রম আইন ২০০৬ এর ধারা ২০৫ অনুযায়ী আমরা নির্বাচনটা করেছি। আমার কাছে মনে হয় প্রত্যেকটি কারখানা যদি এভাবে কমিটি করে এবং শ্রমিকদের কথা শোনে এবং যৌথ দরকষাকষির মাধ্যমে নিষ্পত্তি করে তাহলে আমার কাছে মনে হয় বড় বড় যে কোম্পানীগুলো আছে,বাংলাদেশে যে সমস্ত গার্মেন্টস গুলো আছে যেখানে শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি হবে না।মালিক এবং শ্রমিকদের মাঝে ভুল বোঝাবোঝি হবে না। শুধু মাত্র আমাদের কারখানার শ্রমিকদের প্রত্যেক সেকশন থেকে প্রতিনিধি তৈরি হবে এবং তাদের মধ্য থেকে সহ. সভাপতি এবং মালিক পক্ষ থেকে সভাপতি যেটা আইনে বলা আছে সেই অনুপাতে আমরা করে দিবো।মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ মিলে যে যৌথ কমিটি এই কমিটিই হচ্ছে শ্রমিকদের কল্যাণমূলক কাজগুলো করবে এবং চাওয়া পাওয়াগুলো পূরন করার জন্য কাজ করবে।


রাকিবুল ইসলাম (বিজয়ী প্রার্থী ) :
টেক্সট্রিম ফ্যাশন লি: কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক প্রতিনিধি নির্বাচনটি অনেক সুষ্ঠ,সুন্দর ও সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। এখানে কোন প্রার্থী কিংবা স্টাফের হস্তক্ষেপ ছিল না। এত সুন্দর একটা নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা হাজী মন্জুরুল ইসলাম স্যারকে এবং নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, যারা কৃতকার্য হতে পারেন নাই তাদেরকে মন খারাপ না করে পরবর্তীর জন্য প্রস্তুতি নিতে। আমরা সবাই একসাথে মালিক এবং শ্রমিকদের পক্ষে কাজ করব।


শ্রমিক অংশগ্রহনকারি কমিটির নির্বাচনটি যেন নিরপেক্ষ হয় সেজন্য কমিটি গঠনের প্রারম্ভিকে বিগত শ্রমিক অংশগ্রহনকারি কমিটি এর সকল সদস্য এবং কারখানার বিভিন্ন সেকশন থেকে শ্রমিকদের উপস্থিতিতে নতুন করে শ্রমিক অংশগ্রহনকারী কমিটি-২০২৪ ইং গঠনের জন্য তফসিল ঘোষনা,মনোনয়ন ঘোষনা,মার্কা বরাদ্দ,প্রিজাইডিং অফিসার ,পোলিং এজেন্ট ইত্যাদি সহ নির্বাচনী প্রচার প্রচারনার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন কারখানার মহা ব্যবস্থাপক হাজী মন্জুরুল ইসলাম।


টেক্সট্রিম ফ্যাশন লি: এ ১৫ অক্টোবর ২০২৪ ইং রোজ মঙ্গলবার সুন্দর,সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। প্রত্যেকটি সেকশনে একটি করে ভোট কেন্দ্র করা হয়।শ্রমিকদের ভোট দেওয়ার সুবিধার জন্য টোকেন ব্যবস্থার মাধ্যমে গোপন ব্যালট এ ভোট গ্রহন করা হয়।প্রিজাইডিং অফিসারগন ভোটার লিষ্ট ধরে শ্রমিকদের আইডি কার্ড এর সাথে মিলিয়ে ভোট গ্রহন করা হয়।ভোট গ্রহন শেষে দ্বিতীয়বার যেনো ভোট দিতে না পারে এজন্য তার আঙ্গুলে মার্কার এর কালি দিয়ে চিহ্নিত করা হয়।

শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নির্বাচন-২০২৪ ইং ভোট গ্রহন শেষে প্রত্যেকটা কেন্দ্রের ব্যালট বাক্স নির্ধারিত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার,সহ.প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্ট এবং নির্বাচন কমিশন এর সদস্যদের স্বাক্ষরকৃত কাগজ দিয়ে ব্যালট বাক্সের মুখ বন্ধ করে ব্যালট পেপার গননার উদ্দেশ্যে নির্ধারিত স্থানে সকলের উপস্থিতিতে নিয়ে যাওয়া হয়।

প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহন শেষে ভোট গননার জন্য নির্বাচনের সাথে সম্পৃক্ত নির্বাচন কমিশন,প্রিজাইডিং অফিসার,সহ.প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্ট এবং গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট পেপার গননা করা হয়।

শ্রমিক অংশগ্রহনকারী কমিটি-২০২৪ ইং নির্বাচনের সমস্ত কার্যক্রম শেষে প্রধান উপদেষ্টা টেক্সট্রিম ফ্যাশন লি: এর মহা ব্যবস্থাপক হাজী মন্জুরুল ইসলাম এর নির্দেশনায় নির্বাচনের সাথে সম্পৃক্ত দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ ,সেকশন প্রধান এবং প্রার্থীদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষনা করা হয়। উক্ত ফলাফল ঘোষনার পর বিজয়ী প্রার্থীগন অনেক আনন্দিত ছিলেন।বিজয়ী প্রার্থীদেরকে নতুন অংশগ্রহনকারী কমিটিতে নির্ধারিত সেকশন প্রধানগন ফুলের মালা দিয়ে বরণ করেন এবং কারখানার মহা ব্যবস্থাপক হাজী মন্জুরুল ইসলাম বিজয়ীদেরকে স্বাগত ও অভিনন্দন জানান।

নির্বাচন এর দিনটিতে সকল কর্মী, প্রার্থী এবং নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলের ভিতরেই আনন্দ,হাসি-খুশি দেখা যায় এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।